জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে হত দরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেমের ব্যক্তিগত তহবিল থেকে বুধবার দুপুরে উপজেলা রোডে সুদিন এন্ড কোং কার্যালয় চত্বরে বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে শীত বস্ত্র বিতরণ পুর্ববতী সময়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানা। সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীবরদী এ পি পি আইয়ের সিনিয়র শিক্ষক শিপার মাহমুদ, যুবনেতা ছাইদুজ্জামান সাইদ ও সমাজ সেবক মাসুদ চৌধুরী।


