তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন জেলা জাতীয়তাবাদী পেশাজীবি দল

খবর নারায়ণগঞ্জ.কম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ। ‎ ‎

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নারায়ণগঞ্জ জেলা পেশাজীবি দল। ‎

‎এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাব্বত আলম, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাবেদ ভূঁইয়া সহ নাসির, মোক্তার, সেলিম, হাসান সহ নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button