তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো নারায়ণগঞ্জ জেলা শাখা

খবর নারায়ণগঞ্জ.কম:

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ সহ মালিকরা। সোমবার (১৭ জুলাই) সকাল১১টায় টানবাজার এলাকায় আল জয়নাল অলংকার প্লাজায়।
এসময় সেলিম জুয়েলারী মার্কেট ও মিনা বাজার টানবাজারের মেইন রোডে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ শুচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ ফারুকুল ইসলাম। সভাপতিত্ব করেন সমিতির সাধারন সম্পাদক মোঃ হানিফ উদ্দিন সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সভাপতি মোঃ ফারুক হোসন, সহ সভাপতি মোঃ শহিদুল্লাহ, সহ সভাপতি মোঃ আমির হোসেন, সহ সভাপতি মোঃ সাক্তার খন্দকার, অভিজিৎ রায়, মোঃ আসাদুজ্জামান, মোঃ নাসির উদ্দিন।এর
পর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বাদ্য-বাজনা বাজিয়ে নগরীতে একটি বনার্ঢ্য র‌্যালি বের করে, প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে আল জয়নাল প্লাজায় এসে র‌্যালী সমাপ্ত করা হয়।

Related Articles

Back to top button