দেশের প্রধানমন্ত্রীত্ব নিয়ে নেতৃত্ব দিবেন তারেক রহমান – আজাদ
খবর নারায়ণগঞ্জ.কম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকেল ৪টায় কিল্লারপুল এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
এসময় তিনি বলেন, এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, তারা এখনো তার জন্য দোয়া করেন। আমরাও দোয়া করি তার জন্য। কারন ওনারই অবদান এ সোনার বাংলা। মাছে ভাতে ভাঙ্গালী, সোনার বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। আজকে তারেক রহমান এদেশের মানুষের অধিকার রক্ষার্থে, ভোটের অধিকার রক্ষার্থে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে তিনি যুদ্ধ ঘোষনা করেছেন। এটা গণতান্ত্রিক যুদ্ধ, এ সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ, এদেশের মানুষের জন্য যুদ্ধ। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কঠিনতর আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ এবং এ দেশের প্রধানমন্ত্রীত্ব নিয়ে নেতৃত্ব দিবেন তারেক রহমান। যতদিন পর্যন্ত এ স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে না পারবো ততদিন পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।
বক্তব্য শেষে প্রয়াত জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুব দলের সদস্য সচিব শাহেদ আহমেদ, সাদেক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
