তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বন্দর উপজেলায় মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ

খবর নারায়ণগঞ্জ.কম: ২৪ জুন মঙ্গলবার সকালে বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পদুঘর বাড়িখালী এলাকায় মৃত আবদুল লতিফ প্রধানের স্ত্রী এবং ফয়সাল আলমের মমতাময়ী মা এর দোয়াও মুনাজাত শেষে গণসংযোগ করেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়  কর্ম পরিষদ সদস্য ও নারায়নগঞ্জের-৫ আসন (সদর ও বন্দর) মনোনীত সাংসদ মাওলানা  মঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন বিগত আমলে চোরেরা উন্নায়নের নামে লুটপাট করে খেয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন করার আগে নিজেদের ভাগ্য বদলাতে ব্যাস্ত ছিল তারা। আল্লাহর ভয় না থাকলে ভালো হওয়া সম্ভব না। তাই ইসলামকে বিজয় করতে চাইলে সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে।

এসময় তিনি সুবিধা বঞ্চিতদের পাশে থেকে নাগরিক সেবা ও বেশ কয়েকটি পরিবার কে নিরাপদ সড়ক নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলার আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, বন্দর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল করীম ও সেক্রেটারি মাহবুবুর রহমান, বন্দর ইউনিয়ন ও ৬নং ওয়ার্ড দায়িত্বশীল আব্দুল্লাহ মুহাম্মদ সুমন, সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button