তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সদর সাব রেজিষ্ট্রি জেলার কার্যকরি পরিষদের নির্বাচন সম্পন্ন।। সভাপতি করিম, সাধারণ সম্পাদক সুজন

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ দলিল লেখক সমিতি সদর সাব রেজিষ্ট্রী অফিস নারায়ণগঞ্জ জেলার কার্যকরি পরিষদের নির্বাচন (২০২৩-২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর সাব রেজিষ্ট্রি কার্যালয় প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে করিম উল্লাহ, সাধারণ সম্পাদক সুজন প্রধান জয়লাভ করেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল জব্বার, সহ-সভাপতি পদে শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আল্লামা ইয়াদগার সেজান, যুগ্ম সম্পাদক পদে সোহেল আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম, অর্থ সম্পাদক পদে হাবিবুল্লাহ, সহ-অর্থ সম্পাদক রফিকুল ইসলাম শিপলু, আইন বিষয়ক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, সমাজ কল্যাণ সম্পাদক পদে মামুন হাসান, দপ্তর সম্পাদক পদে তপন ভুইয়া তপু, ক্রীড়া সম্পাদক পদে মামুনুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোক্তার হোসেন, প্রচার সম্পাদক পদে নাঈম হাসান, কার্যকরী সভাপতি পদে মোজাম্মেল হক ডল্টু, সদস্য হিসাবে শাহ আলম, কামাল হোসেন, ইকবাল হোসেন জয় লাভ করেন।

Related Articles

Back to top button