অর্থনীতিতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইয়ার্ন মার্চেন্ট এর অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি এম সোলায়মান

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের দুইদিন পর নিয়মানুযায়ী ১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহ-সভাপতি ও ৩ জন সহ-সভাপতি নির্বাচিত করার নিয়ম রয়েছে। এমতাবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদের জন্য ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদের জন্য ২ জন এবং সহ-সভাপতি পদের জন্য ৫ জন নবনির্বাচিত সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সভাপতি পদে আলহাজ্ব এম সোলায়মান ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সিরাজুল হক হাওলাদার সিরাজ অপর প্রার্থী মোস্তফা এমরানুল হকের চেয়ে বেশী ভোট পেয়ে নির্বাচিত হন।
৩টি সহ-সভাপতি পদের জন্য ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। তাদের মধ্যে মোঃ মাহফুজুর রহমান খান মাহফুজ, মোঃ মজিবুর রহমান এবং সঞ্জিত রায় নির্বাচিত হন।
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদ ২০২৫-২০২৭ সদস্যরা হলেন – সভাপতি আলহাজ্ব এম সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল হক হাওলাদার সিরাজ, সহ-সভাপতি হচ্ছেন – মোঃ মাহফুজুর রহমান খান (মাহফুজ), মোঃ মজিবুর রহমান এবং সঞ্জিত রায়। সদস্য – মোস্তফা এমরানুল হক, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, মোঃ আকবর হোসেন, মোঃ আকরাম, গৌতম সাহা, মোঃ তাইজু উদ্দিন আহমেদ, মোঃ জোবায়ের আলম ঝলক, মোঃ সাইদুর রহমান, আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম জোসেফ, মোঃ মাহমুদুল হোসেন লিংকন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ফয়সাল আহাম্মদ দোলন, মোহাম্মদ মুসা, মোহাম্মদ জাহিদ হাসান ও জীবন সাহা।
নির্বাচন বোর্ডের দায়িত্বে চেয়ারম্যান ছিলেন প্রবীর কুমার সাহা, সদস্য ব্যারিস্টার মেহেদী হাসান ও হাবিব ইব্রাহিম। আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আইউব, সদস্য আলহাজ্ব নিছার উদ্দিন কামাল ও মোঃ মকবুল হোসেন।

Related Articles

Back to top button