তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন, মো: আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: জলাবদ্ধতা নিরসনে মঙ্গরবার ২৯ জুলাই সকালে ফতুল্লা ভূইগড় হাজী পান্দে আলী স্কুল সড়কে ফতুল্লা উত্তর থানা জামায়াতের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হয়েছে।

এ অভিযানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা কর্মী, জনপ্রতিনিধি, যুব সমাজ, স্বেচ্ছাসেবক কর্মীরা অংশগ্রহণ করেন।

অভিযানের অংশ হিসেবে ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

অভিযান উদ্বোধন করেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম এর সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার । তিনি বলেন, “জলাবদ্ধতা শহরবাসীর জন্য একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।” সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ফতুল্লা এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করে এলাকার জনপদকে একটি আধুনিক ও জলাবদ্ধতা মুক্ত জনপদে তৈরি করবো। এসময় তিনি জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার আহবান জানান সবাইকে।

ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম।

এলাকার স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনার দাবি জানান।

Related Articles

Back to top button