তাজা খবরথানার সংবাদমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় উঠুন বৈঠকে জনতার মুখোমুখি আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় উঠুন বৈঠকে সাধারণ মানুষের মুখোমুখি নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী জামায়াত মহানগরী আমীর জনাব আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার উদ্যোগে আয়োজিত ওঠোন বৈঠকে জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী জনাব আবদুল জব্বার। তিনি বলেন জামায়াত প্রার্থী বিজয়ী হলে বোনেরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। আল্লাহর রহমতের বৃষ্টি যেমনি ভাবে সবার উপরে সমান বর্ষিত হয় তেমনিভাবে অমুসলিম ভাই-বোনরা ও সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবেন। আমরা সবাই মিলে এ দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে চাই। থানা আমির আলহাজ কফিল আহমেদের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে কথা বলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ জামাল হোসাইন, থানা নায়েবে আমীর আব্দুল গফুর, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি, ইকবাল হোসেন, মাওলানা আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button