ম্যানহল ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনের কাজের শুভ উদ্বোধন করেন লিয়াকত হোসেন খোকা এমপি
সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে চড়পাড়া এলাকায় হাজী হারুন অর রশীদ এর বাড়ি হতে আজিজুল হক এর বাড়ি পযন্ত ৩ শত ৬০ ফুটের ১২ টি ম্যানহল ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনের কাজের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত খোকা। মঙ্গলবার(২২ আগষ্ট) বিকালে এ কাজের উদ্ধোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি দেওয়ান উদ্দিন চুন্নু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পাটির নেতা হারুন অর রশীদ, নোয়াগাঁও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, নোয়াগাঁও ইউপি সদস্য কালাম, ইউপি সদস্য সাকিব হাসান জয়, জামপুর ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও প্যামেল চেয়ারম্যান মোতালিব ভুঁইয়া, জামপুর ইউনিয়নের জাতীয় পাটির সহ সভাপতি ও ইউপি সদস্য মনির হোসেন, জামপুর ইউপি সদস্য সানাউল্লাহ, ইউপি সদস্য নাসির উদ্দীন, ইউপি সদস্য মিলন মিয়া, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
