জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে শীতার্তদের  মাঝে কম্বল বিতরণ

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে উপজেলার তাঁতীহাটি ইউনিয়নের শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রমনা জোনের ডিএমপি পুলিশ উপ-কমিশনার মো. শহিদুল্লাহ’র নিজস্ব তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ পুর্ববর্তী সময়ে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তাঁতীহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তাঁতীহাটি ইউপি শাখার আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদ উল্লাহ বিল্লাল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মাসুম মিয়া, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান । এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button