তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

কাচপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সোনারগাঁ প্রতিনিধি: সোমবার ৬ এপ্রিল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সার্বিক সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কাঁচপুর সেতু সংলগ্ন এলাকা, কাঁচপুর, সোনারগাঁও এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কাঁচপুর মৌজার দাগ নং ১২৫, ১২৬, ১২৮, ১২৯, ১৭৩, ১৭৪, ১৭৬ দাগের মোট ১.০২ একর জায়গা থেকে অবৈধভাবে স্থাপিত ৩০০ দোকান উচ্ছেদ করা হয়।

এই অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
অভিযান কালে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, কাঁচপুর থানা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী, সার্ভেয়ার উপস্থিত থেকে সহজোগিতা করেন।

জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়।

Related Articles

Back to top button