তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ফতুল্লা থানা বিএনপির কালো পতাকা মিছিল
ফতুল্লা প্রতিনিধিঃ
ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি দেশ বাঁচাও মানুষ বাঁচাও, দ্রব্যমূল্যর সীমাহীন উর্ধ্বগতির, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল।
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু নেতৃত্বে কালো পতাকা মিছিল বের করেন।
৩০ শে জানুয়ারি শনিবার দুপুর ৩টায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে থেকে উক্ত কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন উক্ত কালো পতাকা মিছিলে। এই সময় শহিদুল ইসলাম টিটু তার বক্তব্য বলেন
এই সরকার অবৈধ সরকার, এই সরকার যে নির্বাচন দিয়েছে সেই নির্বাচন সাধারণ মানুষ বর্জন করেছে, এই সরকার সাধারণ মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, তাই মানুষ এখন আর তাদের চায় না, মানুষ চায় সকল দলের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন।
এ সময় নেতাকর্মীরা স্লোগান স্লোগানে পুরো সাইনবোর্ড এলাকা কম্পিত করে তুলেন এ সময় স্লোগানে বলেন পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজলা হিজলা পুলিশ ছাড়া ছাত্রলীগ হিজলা হিজলা পুলিশ ছাড়া যুবলীগ হিজলা হিজলা ।
পরে সাইনবোর্ড পাসপোর্ট অফিস সহ আশপাশের এলাকায় মিছিলটি ঘুরে আবার পাসপোর্ট অফিস এসে শেষ হয়।
এ সময় উনার মধ্যে উপস্থিত ছিল ফতুল্লা থানা সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সম্পাদক অধ্যাপক মনির হোসেন, ফতুল্লা থানা কোষাধক্ষ বিএনপি’র ও
কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম মাতব্বর,ফতুলা থানা বিএনপির সহ সম্পাদক আনিসুর রহমান কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শাহ জাহান,কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ সহ আরো অনেকে।