বিচারের রায়কে স্বাগত জানিয়ে ও আ’লীগের নাশকতারোধে বিএনপির বিক্ষোভ মিছিল
খবর নারায়ণগঞ্জ.কম :
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
রবিবার (১৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। গত ১৬ বছর তারা যেভাবে হত্যাকান্ড চালিয়েছে এবং জুলাই আন্দোলনে প্রায় ২ হাজার ছাত্র-জনতাকে হত্যা করে দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনার হাতে দেশের মানুষের রক্ত লেগে রয়েছে তা এখনো মুছে যায় নি। তার বিচার করার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা বাঁধাগ্রস্ত করার জন্য দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তাদেরকে প্রতিরোধ করে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। যখন এর বিচারের মুখোমুখি হয়েছে তখন পার্শ্ববর্তী দেশে থেকে খুনি হাসিনা বিচারকার্য বাঁধাগ্রস্ত করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে দিয়ে নাশকতা করার নীলনকশা করেছে। কিন্তু আমরা মহানগর বিএনপি বসে থাকতে পারিনা। যদি তোমরা কোন অরাজকতা, নাশকতা সৃষ্টির চেষ্টা করো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, মহানগরের সদস্য মাকিদ মোস্তাকিম শিপলু, বিএনপি নেতা জহির আহমেদ সোহেল, হিরা সরদার সহ প্রমুখ নেতৃবৃন্দ।
