জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর  প্রতিনিধি :
শেরপুরের নকলায় জেসমিন আক্তার (৩০) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোরব) সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকি এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার আশিকুর রহমান লাদেনের স্ত্রী।

স্থানীয়ও পুলিশ সুত্রে জানা গেছে, জেসমিন আক্তারের সাথে লাদেনের প্রায় তিন মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে প্রায় দুই মাস আগে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে লাদের জানতে পারে জেসমিনের এটা দ্বিতীয় বিবাহ। সেই জেরে পারিবারিক কলহ চলে আসছিল তাদের সংসারে। বুধবার (০৪ াঅক্টোবর) সকাল অনুমান ১০টার দিকে সবার অগোচরে জেসমিন তার শয়ন কক্ষের বাঁশের ধন্যার সাথে গলায় উাড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ সংবাদ পেয়ে জেসমিনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পুলিশ জানায় ঘটনাটির পর থেকে স্বামী লাদেনসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।

চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক আবু সাইম জানান, আজ সকাল অনুমান ১০টার দিকে চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকি এলাকায় জেসমিন আক্তার নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদ পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১০টার দিকে জেসমিন আক্তারের মরদেহ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। ঘটনাটির পর থেকে স্বামী লাদেনসহ পরিবারের সবাই পলাতক রয়েছেন। পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button