জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে প্রেসক্লাব শ্রীবরদী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত 

শ্রীবরদী (শেরপুর)  প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে প্রেসক্লাব শ্রীবরদী’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) প্রেসক্লাব শ্রীবরদী’র আয়োজনে উপজেলা পরিষদের হৈচৈ পার্কে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ। সাধারণ সম্পাদক ফেরদৌস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আবদুল গফুর, সাংবাদিক কেএম ফারুক,  ফরিদ আহমেদ রুবেল, সাজিদ হাসান শান্ত,  মমিনুল ইসলাম মমিন প্রমূখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক আলহাজ্ব তাজুল ইসলাম। এসময় প্রেসক্লাব শ্রীবরদী’র সকল সদস্য উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button