তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা
নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভুঁইয়াসহ শতাধিক নেতাকর্মী।
মিছিলের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন বিএনপি নেতা-কর্মীরা।
