তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

ইসলামী নীতি ও আদর্শের আলোকে দেশ পরিচালিত না হওয়ায় রাজনৈতিক নিপীড়ন থামছেনা মাওলানা ইউনুস

খবর নারায়ণগঞ্জ.কম :

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, ইসলামী নীতি ও আদর্শের আলোকে দেশ পরিচালিত না হওয়ায় রাজনৈতিক নিপীড়ন থামছে না। বিনাভোটের বর্তমান সরকারও বলেছিলো তারা মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা করবে। কিন্তু তাদের সেই ওয়াদা ধোকায় পরিণত হয়েছে।

তিনি বলেন, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত না হওয়ায় দেশ এখন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। সর্বত্র দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি। এমতাবস্থায় একটি উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে একজন আল্লাহভীরু নেতা নির্বাচনের মাধ্যমে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে হবে।

সোমবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে সিদ্ধিরগঞ্জ (পুরাতন) থানার পাশে অবস্থিত সাঈদ প্যালেস ও চাইনিজ রেস্টুরেন্টে সদস্য তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় তারবিয়াতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোঃ নুর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি, মাওলানা দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি খালেদ সাইফুল্লাহ তানভীরসহ প্রমুখ নেতৃবৃন্দ।

নগর সভাপতি নুর হোসেন বলেন, বর্তমান সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। দেশের টাকা বিদেশে পাচারে বর্তমান সরকার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। ক্ষমতাসীন সরকারের মন্ত্রী-এমপি এবং দলীয় নেতাকর্মীরা দুর্নীতি করছে, বিদেশে টাকা পাচার করছে। সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার করার পর তাদের একাউন্ট তলব করা হয় না। অথচ যারা দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করে, যারা পরিচ্ছন্ন রাজনীতি করে, তাদের ব্যাংক একাউন্ট তলবের মানে হলো নিপীড়নমূলক রাজনৈতিক অপকৌশল।

Related Articles

Back to top button