তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দিনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

খবর নারায়ণগঞ্জ.কম:
আসন্ন জেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দিনে সাধারন সদস্য ও সংরক্ষিত আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ৭ প্রার্থী।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. মতিউর রহমানের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
তারা হলেন, ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেছেন, মোঃ সায়েম রেজা এবং মজিবুর রহমান।
২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেছেন আমির উল্লাহ রতন, মোঃ মোবারক হোসেন। ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেেেছন এনামুল হক বিদ্যুৎ। ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেেেছন আজিজুল হক মোল্লা।
এছাড়াও সংরক্ষিত আসনে ১ নং ওয়ার্ড থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন নাসরিন আক্তার।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন – ২০২২ আগামী ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তরিখ আগামী ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টোম্বর। আপীলের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহন ১৭ অক্টোবর।

Related Articles

Back to top button