আইন-আদালততাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে ভাঙ্গারী ব্যবসায়ী হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাঙ্গারী ব্যবসায়ী মো. রাকিব হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামীদের অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লা এলাকার মো. আবুল কালামের ছেলে মানিক ওরফে বিয়ার মানিক (২৭), ঢাকা গেন্ডারিয়া এলাকার আক্কাস আলীর ছেলে উজ্জল (২৬), ফতুল্লা এলাকার হানিফ মোল্লার ছেলে রাহাত মোল্লা (২৪), ফতুল্লার মৃত হারুন মিয়ার ছেলে ইলিয়াস হোসেন ওরফে জয় (২৫) ও একই এলাকার দুলাল কাউন্টারের ছেলে জুলহাস ওরফে জয় (২৭)। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোঃ কাইউম খান জানায়, ২০১৯ সালের ১২ আগস্ট রাতে ফতুল্লা নয়ামাটি এলাকার মো. নওশাদ বেপারীর ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী মো. রাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে দণ্ডপ্রাপ্তরা হত্যা করেন। এই ঘটনায় মো. নওশাদ বেপারী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।

Related Articles

Back to top button