কেক কেটে আইনজীবী ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


Jahid প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন / ০
কেক কেটে আইনজীবী ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খবর নারায়ণগঞ্জ.কম :
কেক কাটা ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

‎সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে বিএনপিপন্থী আইনজীবীদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পরে আইনজীবী ফোরামের নেতাকর্মী ও আইনজীবীদের অংশগ্রহণে আদালতপাড়ায় একটি আনন্দ মিছিল বের করা হয়।
‎

মিছিলটি আদালতপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো আদালতপাড়া মুখরিত হয়ে ওঠে।

‎‎এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.  এইচ এম আনোয়ার প্রধান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ও পিপি এড. আবুল কালাম আজাদ জাকির, সাবেক সাংগঠনিক সম্পাদক এড. একেএম ওমর ফারুক নয়নসহ অন্যান্য  আইনজীবীগণ।
‎