আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


Jahid প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন / ০
আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা উদ্যোগে আইনজীবী সমিতির ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইনজীবী ফোরাম জেলার আহ্বায়ক এড. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু।

এসময় কেক কেটে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এবং আইনজীবী ফোরামের সদস্য ও অসহায় পথচারীদের কেক কেটে খাওয়ান।