৫১ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : রেজা রিপনের জয় লাভ


Jahid প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন / ০ Views
৫১ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : রেজা রিপনের জয় লাভ

খবর নারায়ণগঞ্জ.কম :

দীর্ঘ ৫১ বছর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ২১৮ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন।
তিনি জানান, প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিষ্ঠানকে ঘিরে মানুষের অনেক আশা। কারন এটা মানুষের সেবার কাজে নিয়োজিত। রেড ক্রিসেন্ট সোসাইটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ। এককভাবে সেবা করা আর সম্মিলিতভাবে সেবা করার মধ্যে পার্থক্য অনেক। আমরা সম্মিলিতভাবে মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে চেষ্টা করবো।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক বদরুন্নাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সোহেল আক্তার সোহান ও এড. সামছুন নূর বাধন। কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ ইউনিটের লিডার মাহমুদা মুন্সি।