মেডিকেল ক্যাম্প নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন সাংসদ কালাম


Jahid প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন / ০ Views
মেডিকেল ক্যাম্প নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন সাংসদ কালাম

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় চাষাড়া শহীদ মিনারে মহানগর যুবদলের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পটি একটি অত্যন্ত মানবিক ও সময়োপযোগী উদ্যোগ, যার মাধ্যমে চিকিৎসাবঞ্চিত সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।
বিগত সরকারের সময়ে যুবদলের নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছে। আজকে বিএনপি ক্ষমতায় এসে দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ পরিচালনা করছে। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর যুবদল আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে সেটা প্রশংসার দাবীদার। চিকিৎসা সেবার এ আয়োজন একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান সাংসদ এড. আবুল কালাম।
বক্তব্য শেষে অসহায়, দুস্থদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।