২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মাওলানা আবদুল জব্বার


Jahid প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন / ০ Views
২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মাওলানা আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম:
২৮ শে অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।” তিনি ঐতিহাসিক পল্টন ট্রাজেডির শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া ও আলোচনা সভায় কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পল্টন ট্রাজেডির পেছনের সকল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দেশ ও জাতির অগ্রগতিতে সততা ও আদর্শ নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।