স্বৈরাচার এরশাদ দ্বিতীয় বার ক্ষমতায় আসেনি আওয়ামী লীগও আসবেনা – সজল


Jahid প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন / ০
স্বৈরাচার এরশাদ দ্বিতীয় বার ক্ষমতায় আসেনি আওয়ামী লীগও আসবেনা – সজল

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহরে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মহানগর যুবদলের উদ্যোগে এ আনন্দ র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি শহরের খানপুর হাসপাতালের সামনে থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আজ বিএনপি ক্ষমতায়। প্রধানমন্ত্রী তারেক রহমান যুবদলকে রাজপথের দাবানল হিসেবে চিনে। যে ফ্যাসিবাদি সরকার দেশ ছেড়ে পালিয়েছে সেই সরকারের জায়গা এদেশে আর হবে না। কারন তারা বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন করে রাষ্ট্র ক্ষমতায় টিকে ছিলো।
সর্বশেষ ছাত্র-জনতার ওপর গুলি করে ১৫’শ এর অধিক জনগণকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। যেমনিভাবে স্বৈরাচার এরশাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি ঠিক তেমনিভাবে আওয়ামী লীগও দ্বিতীয়বার রাষ্ট্র ক্ষমতায় আসবেনা।
সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রথম হলো নারায়ণগঞ্জে কোন মাদক ব্যবসায়ী রাখবোনা। মহানগরের আওতাধীন কোন এলাকায় কিশোর গ্যাং রাখবোনা। আমাদের প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন তিনি সেটা কথায় নয় কাজে প্রকাশ করেছেন। আমরা জিয়াউর রহমানের সৈনিক, নারায়ণগঞ্জে কোন অন্যায় কাজ সংঘটিত হতে দিবো না।
নারায়ণগঞ্জকে নেতৃত্ব দিতে চাইলে বুকের তাজা রক্ত দেয়ার সৎ সাহস থাকতে হবে। আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই। বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে ও দেশের উন্নয়নে যুবদল সবসময় রাজপথে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।