সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমা


Jahid প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ৮:২২ অপরাহ্ন / ০
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমা

মোঃ নুর নবী জনি ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রাখার অপরাধে ২ টি ফার্মেসিকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

এর আগে একই দিন দুপুরে তিনি উপজেলার বারদী বাজারে মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকানীকে এবং নিম্নমানের খাবার পরিবেশন করায় এক হোটেল ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ২টি ফার্মেসিকে ১১ হাজার ও মূল্য তালিকা না থাকায় মুদি দোকানীকে এবং নিম্নমানের খাবার পরিবেশন করায় এক হোটেল ব্যবসায়ীকে ৯ হাজার সর্ব মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক কবির হোসেন, সহকারী কমিশনারের কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সেনেটারী ইন্সপেক্টর মোশাররফ হোসেনসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।