গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে
Jahid
প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন /
০

খবর নারায়ণগঞ্জ.কম:
শহীদ আমজাদ হোসেন কামাল দিবস উপলক্ষে আজ ৩ নভেম্বর-২০২৬, সোমবার, সাকাল ৭ টায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের ন্যায্য অধিকার, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার জোর দাবি জানানো হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন –
বিশিষ্ট শ্রমিক নেতা এড.মাহবুবুর রহমান ইসমাইল এবং আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহমুদ হোসেন, মনসুর সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রমূখ নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, যেহেতু সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে, সেহেতু শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে হবে। গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রেখেই শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও ব্যর্থ নেতৃত্বের বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত জরুরি। আমরা জানি ইতোমধ্যে, হাতেম বিকেএমইএকে একটি ব্যর্থ সংগঠনে পরিণত করেছে।
অনুষ্ঠান থেকে গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :