জাতীয়তাজা খবরধর্ম ও শিক্ষাবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে কর্ণঝোড়া দাখিল মাদরাসার ৪র্থ তলা ভবনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীর কর্ণঝোড়া দাখিল মাদরাসার নব নির্বিত ৪র্থ তলার শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকালে কর্ণঝোড়া দাখিল মাদরাসার আয়োজনে মাদরাসার হল রুমে আনুষ্ঠানিকভাবে নব নির্মিত ৪র্থ তলা ভবনের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি ও সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগ আহবায়ক হাবিবুর রহমান।
মাদরাসার সুপার মাওলানা মোঃ মোজহারুলের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন লিটন, সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন, আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামরুজ্জামান লিপন প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এসময় মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
