তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কুতুবপুরে প্রধান শিক্ষকের বহিষ্কার চেয়ে শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল  

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকার অবস্থিত স্বনামধন্য দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানা’র বহিষ্কার চেয়ে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পযন্ত দেলপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীরা মিলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানার বহিষ্কারের দাবিতে এ ঝাড়ু মিছিল করেন।

জানা যায়, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানা নারী কেলেঙ্কারির সাথে জড়িয়ে পরে, এর কারণে স্কুলের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে সেই শিক্ষকের বহিষ্কার চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের এই অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের সভাপতি নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও তাছলিমা শিরিন একটি তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করিয়ে পরবর্তীতে কাজী জুয়েল রানা’কে নিজের কর্ম স্থলে যোগদান করার নির্দেশ দেন। এই শিক্ষক’কে কেনো আবার স্কুলে যোগদান করার আদেশ দিলেন সেজন্য শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছেন।

এই বিষয়ে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানা মুঠো ফোনের মাধ্যমে জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রতিষ্ঠানের সভাপতি সদর উপজেলা কর্মকর্তা আমার পক্ষে রায় দিয়েছে এবং আমাকে স্কুলে যোগদান করতে নির্দেশ দিয়েছেন। আমি আজ সকালে আমার বাড়ি কাজী বাড়ী হইতে স্কুলে যাওয়ার উদেশ্যে রওনা দিলে কাজী পাড়া ঢালে অপরিচিত কয়েকজন লোক এসে আমার মোটরসাইকেল থামিয়ে ভাংচুর করে। একই সাথে আমাকে বলে তুই বাড়ি ফিরে যা স্কুলে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলের মতো তর অবস্থা হবে। পরবর্তীতে তিনি আর স্কুলে যান’নি। তবে জুয়েল রানা যে মোটরসাইকেলের কথা বলেছে সে মোটরসাইকেল টি চার মাস আগে তার শ্যালক এক্সিডেন্ট করে ভাঙ্গা অবস্থায় বাসার সামনে অবস্থিত সিএনজি গ্যারেজ এ রেখে রাখছিলো। এই মোটরসাইকেলের বিষয়’টি জুয়েল রানার প্রতিবেশী জানিয়েছে তবে সে নাম প্রকাশ না’করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এই বিষয়ে স্কুল কমিটির নেতৃবৃন্দের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Related Articles

Back to top button