খবর নারায়ণগঞ্জ.কম:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার আওতাধীন ৭নং ওয়ার্ড-এর উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে আলোচনা,গল্পপাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. ইয়াছিন আরাফাত।
অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস, তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয়। বিশেষ করে ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদদের অবদান স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
গল্পে আলোচকগন বলেন, মাতৃভাষা বাংলা আমাদের আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এ ভাষার মর্যাদা সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে এবং ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে ভাষা শহীদদের জীবনী ও ত্যাগের কাহিনি পাঠ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।
পরিশেষে আয়োজকবৃন্দ ২১ ফেব্রুয়ারির চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।