জন্ম-মৃত্যু নিবন্ধনে সর্বাধিক নিবন্ধনকারী হিসেবে গোগনগর ইউনিয়ন পরিষদকে সম্মাননা স্মারক প্রদান

খবর নারায়ণগঞ্জ.কম:
জন্ম-মৃত্যু নিবন্ধনে সর্বাধিক নিবন্ধনকারী ইউনিয়ন হিসেবে প্রথম স্থান অর্জন করায় গোগনগর ইউনিয়ন পরিষদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সোমবার ( ১১ মে ) সকালে সদর উপজেলার সম্মেলন কক্ষে সদর উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে তিন দিনব্যাপী অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির
এসময় অনুষ্ঠানে সদর উপজেলাধীন গোগনগর ইউনিয়ন পরিষদে সর্বাধিক জন্ম ও মৃত্যু নিবন্ধন হওয়ায় গোগনগর ইউনিয়ন পরিষদকে প্রথম ঘোষণা করে গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসক বলেন,গোগনগর ইউনিয়ন মত সব ইউনিয়নকেই এভাবে পুরস্কার অর্জন করতে হবে এবং প্রথম হতে হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজউদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্থানীয় সরকার এর উপ পরিচালক নিলুফা ইয়াসমিন,জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী শামীম আহমেদ, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তার, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম মিয়া, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সচিব ও ইউপি সদস্যরা।
