তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে সেলিম ওসমানের বিকল্প নেই – মোক্তার সুকুম

খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় গোগনগর ইউনিয়নের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী।
এসময় গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক মেম্বার হাজ্বী মোক্তার হোসেন সুকুমের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে।
এসময় তিনি বলেন, সাংসদ সেলিম ওসমান একজন মহৎ হৃদয় দানশীল ব্যক্তি। বিগত দিনগুলোতে অত্র অঞ্চলের তেমন উন্নয়ন না হলেও তিনি সংসদ সদস্য হওয়ার পর প্রভূত উন্নয়ন হয়েছে। বিভিন্ন স্কুল, মসজিদ, রাস্তা-ঘাটের উন্নয়ন করেছেন তিনি। তাই নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নের জন্য তাকেই পূণরায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

Related Articles

Back to top button