তাজা খবরথানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

এমপি দিপু ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রূপগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রূপগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোঃ নুরুন্নবী ভূঁইয়া।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত প্রশাসক নুরুন্নবী ভুইয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন ন্যায়ের পথে থেকে সঠিকভাবে আমি আমার প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারি। পাশাপাশি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এমপি সাহেবের স্বপ্নের রূপগঞ্জ গড়ার ক্ষেত্রে রূপগঞ্জ ইউনিয়ন থেকে সর্বাত্মক সহযোগিতা ভূমিকা রাখতে পারি। সর্বদা জনগণের সেবক হয়ে কাজ করে যেতে পারি এটাই আমার প্রত্যাশা।

Related Articles

Back to top button