ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন সম্পন্ন
প্রেসবিজ্ঞপ্তি: শনিবার(৫ই আগষ্ট) বাদ জোহর আইএবি কার্যালয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের কমিটি গঠন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ। সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওলামাগণ হলেন, জাতির শিক্ষক। তাদেরকে সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ সেই আলেম ওলামাদের অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমরা অনতিবিলম্বে তাদের মুক্তির দাবি করছি।
পরিশেষে প্রধান অতিথি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের কমিটি ঘোষণা করেন। সভাপতি- মাও. শাহজালাল, সিনিয়র সহ-সভাপতি- মুফতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক মাও. হেমায়েত উদ্দিন।

