তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কালির বাজারে যৌথ বাহিনীর অভিযান

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের দীর্ঘদিনের ব‍্যর্থতারপর সেনাবাহিনীর নেতৃত্বে  অভিযান সফল হয়েছে যৌথ বাহিনী।

নারায়ণগঞ্জ শহরের কালিবাজার চারারগোপ এলাকায় রাতে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র সহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। আটককৃতরা হলঃ বন্দরের বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পু। অভিযানে জব্দ করা হয় রামদা, বগি, চাইনিজ কুড়াল, ছুরি সহ হেরোইন, ইয়াবা, মোবাইল।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক সাদ্দাম মল্লিক জানান, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে মাদক, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ   ও মোবাইল সহ ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button