তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রড সিমেন্ট শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও পরিচিতি সভা  অনুষ্ঠিত 

খবর নারায়ণগঞ্জ.কম :

পাগলা-মুন্সিখোলা-তেলকল-ফতুল্লা রড সিমেন্ট -বালু পাথর লোড আনলোড শ্রমিক ইউনিয়ন গভ: রেজি: নং ঢাকা – ৪৬০৫ এর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে পাগলা তালতলাস্থ প্রধান কার্যালয়ে শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ সাবের আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব রোকন উদ্দিন রোকন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: নুরুল আমিন,সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ.এম নাজমুল হাসান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলমগীর হোসেন ভুইয়া প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ সাবের আহম্মেদ, কার্যকরী সভাপতি আলহাজ্ব ফজলুল হক ফজু,সহ-সভাপতি মোঃ শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারেক আকন, কোষাধ্যক্ষ মোঃ সারোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, সদস্য সেকান্দর আলী, বারেক শিকদার, মোঃ হাসান, আব্দুল ওহাবকে শপথ বাক্য পাঠ করান এবং নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।

Related Articles

Back to top button