জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে বিশ্ব হাত ধোওয়া দিবস পালিত

রণবীর সরকার, শ্রীবরদী, শেরপুর :
“হাত ধোওয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাত ধোওয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব -উল- আহসান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, উপজেলা উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাসুমা মমতাজ, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, উপজেলা ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, গরজড়িপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহাজুল ইসলাম।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী।

Related Articles

Back to top button