গণতন্ত্রের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে – দিপু ভূইয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জের রুপগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু জয়কে আনন্দের সাথে গ্রহন করতে চান বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে রুপগঞ্জ পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের একথা বলেন।
তিনি বলেন, রুপগঞ্জে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মানুষ আনন্দের সাথে ভোট কেন্দ্রে এসে নিজের অধিকার প্রয়োগ করছে। রুপগঞ্জে মা বোনেরা হাতে মেহেদি লাগিয়েছে। সারাদেশে গণতন্ত্র থাকবে এবং গণতন্ত্রের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, দুঃখের বিষয় হচ্ছে যিনি এ গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। এজন্য আমরা দুঃখিত ও মর্মাহত। যদি আমি জয় লাভ করি তাহলে আমার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তাদের সকলকে নিয়েই রুপগঞ্জের উন্নয়নে কাজ করবো।
