তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
সকল হত্যা ও মব সন্ত্রাসের বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি :
সকল হত্যা ও মব সন্ত্রাসের বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দীপু চন্দ্র দাস, ওসমান হাদি, আয়েশাসহ সকল হত্যা, মব সন্ত্রাস, লুটপাট, ভাংচুর অগ্নিসংযোগসহ সকল রাজনৈতিক হত্যার বিচারের দাবিতে আজ ১৯ জানুয়ারি ২০২৬ সকাল ১১ ট নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ । সমাবেশ থেকে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানানো হয়
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক ছাত্রনেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাছিমা সরদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক মোহাম্মদ অর্ক,ফতুল্লা থানার সংগঠক আমীর হামজা প্রমূখ।

