জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে চাঁদার টাকা না দেওয়ায় রিক্সা চালককে কুপিয়ে জখমের অভিযোগ

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে চাঁদার টাকা না দেওয়ায় দুই রিক্সা চালককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ নিয়ে  রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রিক্সা চালকরা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেছে। আহত রিক্সা চালক হলেন শেখদী গ্রামের ইদ্রিস আলীর ছেলে শাহজাহান (৩০) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে  আক্রাম হোসেন (৩০)। রিক্সা চালক  শাহজাহান শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আক্রাম হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রিক্সা চালক  শাহজাহানের পিতা ইদ্রিস আলী বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্মারকলিপি ও অভিযোগ সুত্রে জানা গেছে, পৌর শহরের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ হাবি’র ছোট ভাই বিল্লাল হোসেন দীর্ঘ দিন যাবত স্ট্যান্ডের কথা বলিয়া বিভিন্ন রিক্সা থেকে দৈনিক ২০ টাকা এবং মাসিক ৭০ টাকা হারে চাঁদা উত্তোলন করে আসছে। চাঁদার টাকা না দিলে প্রায়ই রিক্সা চালককে মারধর করে থাকেন। সম্প্রতি ১১ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদার টাকা না পেয়ে রিক্সা চালক শাহাজাহান ও  আক্রাম হোসেনকে কুপিয়ে জখম করে হাবিবুল্লাহ হাবি, বিল্লাল হোসেন, বায়েজিদসহ আরো অনেকেই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button