জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে “স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে “স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ -২০২৪এর” শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিতরণ কার্যক্রেমর শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে  উপজলা নির্বাহী অফিসার  মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,  জেলা নির্বাচন অফিসার  মুহাম্মদ আনোয়ারুল হক।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার  মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা বিএনপি’র আহবায়ক শাহজাহান আকন্দ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,  উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যমে কর্মিগণ উপস্থিত ছিলেন।
উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ১দিন করে এবং উপজেলা পর্যায়ে ৩দিন সহ মোট ১০ দিন এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। এই সময়ের মধ্যেও যাহারা উপস্থিত হতে পারবেন না, তাহারা উপজেলা নির্বাচন অফিস থেকে বছরব্যাপী অফিসের নির্ধারিত দিনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। এতে উপজেলার ১ লক্ষ ১৪হাজার নারি পুরুষের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র একটি
অতি প্রয়োজনীয় সনদ। বর্তমান সময়ে এই কার্ড ব্যতিত কোন নাগরিক সুবিধা পাওয়া যায়না। কাজেই সময়ক্ষেপণ না করে নির্বাচন কমিশনের দেয়া নির্ধারিত সময় ও দিনে স্ব-স্ব কেন্দ্র থেকে নিজ নিজ স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহন করতে আহবান করেন।
জানা গেছে,  যে সকল নারি পুরুষ ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ভোটার হয়েছেন, শুধুমাত্র তারাই এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন। আর এই সময়ের পরে যাহারা ভোটার হয়েছেন, তাহারা সরাসরি স্মার্ট জাতীয় পরিচয়পত্রে সংযুক্ত হয়েছেন।

Related Articles

Back to top button