বিএনপির মত বড় দলে একাধিক প্রতিদ্বন্দ্বী থাকবে এটাই স্বভাবিক – আজাদ

খবর নারায়ণগঞ্জ.কম :
‘সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে আমরা ঐক্যবদ্ধ’ এ স্লোগানকে সামনে রেখে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বরফকল মাঠে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনসভায় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সেটাই আমাদের জন্য শিরোধার্য। বিএনপির মত বড় দলের একাধিক প্রতিদ্বন্দ্বী থাকবে এটাই স্বভাবিক। কিন্তু দলের জন্য অনেকেই কাজ করেছে, দুঃসময়ে অনেকে শ্রম দিয়েছে, অনেকে জেল খেটেছেন, অনেকের আত্মত্যাগ আছে, আত্মাহুতি আছে। তবুও সবকিছুর পরেও একটি কথা থেকে যায়, আমরা সকলেই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। অতএব এ নারায়ণগঞ্জের ব্যাপারে দলকে বিব্রত করা যাবে না। দল মনোনীত প্রার্থীর সঙ্গেই থাকতে হবে। দল যেহেতু মাসুদুজ্জামান মাসুদকে মনোনীত করেছে তাই দলের সাথে কাজ করতে হবে। মনে রাখতে হবে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আপনাদের স্মরণ রাখতে হবে, বিগত দিনে রাক্ষুসে ফ্যাসিস্ট হাসিনা কিভাবে আপনাদের উপর স্টিম রোলার চালিয়েছিলো। আপনারা কি সেই ধরনের স্বৈরশাসক চান ? তাহলে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে আমরা একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায় আছি। আমরা একটু নির্বাচনমুখী হতে চাই, ঘরে ঘরে ভোট চাওয়ার সময় হয়ে এসেছে। আপনারা জানেন নির্বাচন দ্বারপ্রান্তে। সদর-বন্দর সহ ৫টি আসনে সকলের ভোটে জয়ী হয়ে তারেক রহমানকে যেন উপহার দিতে পারি। সকলে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বন্দর থানার সভাপতি শাহেন শাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মাকিদ মোস্তাকিম শিপলু সহ ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতিদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

