তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে ৮ নং ওয়ার্ডে হাতপাখার প্রার্থী গোলাম মসীহ্ গণসংযোগ

খবর নারায়ণগঞ্জ.কম:
সিদ্ধিরগঞ্জ থানার ৮ নং ওয়ার্ডের গণসংযোগ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখার প্রার্থী সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ্।
এসময় তিনি বলেন যোগ্য ও মানসম্পন্ন শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, স্কুল শিক্ষকদের বেতন ও ভাতা বৃদ্ধি,মেধাবী শিক্ষার্থী ধরে রাখতে ‎বৃত্তি ও ‎দরিদ্র পরিবারের জন্য ক্ষুদ্র ভাতা স্কুলের পর কারিগরি ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার, প্রতিটি থানায় ‎দেশীয় ও প্রবাসী চাকরির জন্য রেক্রুটমেন্ট ডেস্ক ‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায়,সোনারগাঁও মেডিকেল সেন্টার পূর্ণাঙ্গ উন্নয়ন ও সিদ্ধিরগঞ্জে নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন,সিনিয়র সিটিজেনদের জন্য ‎ফ্রি ও ডিসকাউন্ট মেডিকেল কার্ড,দুই থানায় স্বল্পমূল্যের ডায়ালাইসিস সেন্টার স্থাপন করার আস্বস্ত করেন।
উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহা সোহেল প্রধান, সমন্বয়কারি সাইয়েদ রিদওয়ান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button