তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভা

খবর নারায়ণগঞ্জ.কম:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভা আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাঁচপুর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাও. দ্বীন ইসলাম, সমন্বয়কারী হাজী নুরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মাও. ছানাউল্লাহ নূরী, সুলতান মাহমুদ, ফারুক আহমাদ মুন্সী, মাও. আবুল কালাম প্রমুখ নেতৃবৃন্দ।
মাও. দ্বীন ইসলাম বলেন, পীর সাহেব চরমোনাইর অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে ইসলামী দলগুলোর ঐক্য হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করি এ দলগুলো ঐক্যবদ্ধ থাকলে আগামীতে বিজয় আমাদের। আমরা অত্যন্ত দুঃখের বলছি যাদের কারণে ঐক্য বিনষ্ট হবে তাদেরকে এ জাতি ক্ষমা করবে না।
নগর সেক্রেটারি ও যুগ্ম আহবায়ক মুহা. সুলতান মাহমুদ বলেন, নারায়ণগঞ্জে ৫টি আসনেই আমাদের প্রার্থীগণ মনোনয়ন জমা দিয়েছেন এবং পরবর্তী কেন্দ্রীয় কোন নির্দেশনা আসা পর্যন্ত তারা নির্বাচনের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং যাবেন। আমাদের হাতপাখার কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নাই এবং সরেও যান নাই।
