তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
উপজেলা প্রশাসন সদর নারায়ণগঞ্জ এর উদ্যোগে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রনে পরিচ্ছন্নতা অভিযান
খবর নারায়ণগঞ্জ.কম:
নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু থেকে মুক্ত থাকি’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন সদর নারায়ণগঞ্জ এর উদ্যোগে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (২২অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস, ফতুল্লা রাজস্ব সার্কেল, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল কার্যালয়ের ফটকে এডিস মশার বংশবিস্তার রোধে মানববন্ধন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি অফিসের ম্যাজিস্ট্রেট, ফতুল্লা রাজস্ব সার্কেলের ম্যাজিস্ট্রেট, সার্ভেয়ার, কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ এডিস মশার বিস্তার রোধে মশার প্রজনন স্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।



