তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আল-আমিন নগরে খাজা মঈনুদ্দিন চিশতির ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
আতায়ে রাসুল, সুলতানুল হিন্দ, গরিবে নেওয়াজ, খাজায়ে খাজেগান, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, আজমেরী সানজারী (রঃ) এর ৭ম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে আল-আমিন নগর জেএমসি ৩নং গলি এলাকায় এ ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ওরশ পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ ফারুক হোসেন রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনির সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া আল-আমিন নূর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান চাঁদপুরী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আল-আমিন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইদুর রহমান হাতেমী আল কাদেরী, কদমতলী বাইতুল সালাত জামে মসজিদের খতিব মাওলানা মোঃ বাকিবিল্লাহ বিন শেরখানি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শ্যামল হোসেন মিলন, আব্দুর রহমান পাঠান, আল-আমিন নগর জামে মসজিদের প্রধান উপদেষ্টা আলী হোসেন হাওলাদার, আব্দুল রশিদ সরদার, আলহাজ্ব টুটুল হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম রতন, আক্তার হোসেন অপু, রাকিব হাসান রাজ, এ কাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওয়াজ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Related Articles

Back to top button