খবর নারায়ণগঞ্জ.কম : সুলতানে হিন্দ আয়াতে (সা:) হযরত সৈয়দ খাজা মইনউদ্দিন চিস্তি হাসান বিন খাজা গিয়াসউদ্দিন সিজযী গরিবে নেওয়াজ হাসান সানজারি (রহ) এর ওরশ মোবারক উপলক্ষে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ ডিসেম্বর রাতে চাষাড়া খান মার্কেট প্রাঙ্গনে এ মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় মইনউদ্দিন চিস্তি (রহ) এর জিবনী সম্পর্কে বননা দেওয়া হয় এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,খান পরিবারের অন্যতম সদস্য আউবখান মুননু, সদস্য রিনু, রাকিব খান, আসলাম খান, ছাদ্দাম খান, বিশিষ্ট ব্যবসায়ি মিজানুর রহমান,খান পরিবারের সদস্য হাসান খান রানা, তারেক রহমান যুবপরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য খোকন মাদবর, জেলার সদস্য সচিব হুমায়ুন কবির সহ খান পরিবারের সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।