তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের বিরুদ্ধে চেয়ারম্যান সেনুটুর কঠোর হুশিয়ারি

খবর নারায়ণগঞ্জ.কম:
ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আমি নিজে বাদী হয়ে মামলা করব, কাউকেই ছাড় দেওয়া হবে না। আপনারা শুধু মোবাইলে ভিডিও ধারণ করে রাখবেন,এইজন্য ছাত্র সমাজ আন্দোলন করে দেশ স্বাধীন করেনি,কুতুবপুর ইউনিয়নের কোন এলাকায়  আজকের পর যদি এই ধরনের  কোন ঘটনা আর কেউ ঘটায় তাহলে শত শত লোক নিয়ে তার বাড়িঘরে হামলা করা হবে । অতএব সাবধান হয়ে যান।
বৃহস্পতিবার ৮ আগষ্ট সকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ ও ৫ নং ওয়ার্ড এর আদর্শ নগর, শহীদ নগর, দেল পাড়া, দৌলতপুর,শাহী বাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের জনপ্রিয় সফল চেয়ারম্যান,মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আতংক, জননেতা আলহাজ্ব মো:  মনিরুল আলম সেন্টু।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী মো : জামান মিয়া, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: বাবুল মিয়া, উত্তর পূর্ব মুন্সিবাগ সমাজ উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: মিজান মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button