তাজা খবরথানার সংবাদফতুল্লা থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন-এর দায়িত্বশীলদের বিশেষ মতবিনিময়

খবর নারায়ণগঞ্জ.কম:
জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন-এর দায়িত্বশীলদের বিশেষ মতবিনিময়।
মঙ্গলবার বেলা ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দায়িত্বশীলবৃন্দ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সাথে বিশেষ মতিবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সভাপতি যথাক্রমে মাও. দ্বীন ইসলাম ও মুফতি মাসুম বিল্লাহ।
মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় ডিসি সাহেবের সাথে নিম্নোক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়-
১. মাদক এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রশাসনকে শূন্য নীতি গ্রহণ করা এবং এগুলোর সাথে সংশ্লিষ্টদের খুঁজে বের করে আইনের আওতায় আনা।

২. সন্ত্রাস-চাঁদাবাজি-দখলের বিরুদ্ধে প্রশাসনকে রাজনৈতিক  পক্ষপাতহীন পদক্ষেপ নেওয়া।
৩. করোনা মোকাবিলায় আইসিইউ সেবা চালু। হাসপাতালগুলোতে পর্যাপ্ত করোনা টেষ্টের কীট সরবরাহ করা।
৪. ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে জনসচেতনার উদ্যোগ গ্রহণ । ডেঙ্গু শনাক্তে পর্যাপ্ত  কীট ও চিকিৎসার ব্যবস্থা করা।
৫. যানজট নিরোসনে থ্রি হুইলার নিয়ন্ত্রণ  এবং ফুটপাতকে পথচারীদের চলাচলের উপযুক্ত করার ব্যবস্থা করা।
৬. দ্রুত রাস্তাঘাট মেরামত কাজ সম্পন্ন করে জনভোগান্তি দুর করা

৭. আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে সংগঠিত গুম-খুন হত্যাসহ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র
জনতার হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে আলোচনা হয়।
তাছাড়াও আগামী ২৮ জুলাই ইসলামী আন্দোলনের ঢাকায় মহাসমাবেশ এর প্রচারপত্র ডিসি মহোদয়ের হাতে তুলে দেন।

Related Articles

Back to top button